
সময়কাল
45-90 মিনিট
সুস্থতা
No recovery needed
সেশন
1 টি
রোগী
13
আনুমানিক খরচ
কোন অগ্রিম পেমেন্ট লাগবে না। সেবা নেওয়ার পর পেমেন্ট করবেন।
আমরা অত্যাধুনিক প্রযুক্তি এবং জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করি।
স্মাইল ডেন্টাল কেয়ারের প্রিমিয়াম কম্পোজিট ভিনিয়ার্স-এর মাধ্যমে আপনার হাসিকে করে তুলুন আরও আকর্ষণীয় ও সুন্দর। আপনার দাঁত যদি ভাঙা, দাগযুক্ত, অসমান বা দাঁতের মাঝে ফাঁকা থাকে, তবে কম্পোজিট ভিনিয়ার হতে পারে সবচেয়ে দ্রুত এবং কার্যকর সমাধান। আমাদের দক্ষ কসমেটিক ডেন্টাল সার্জনরা উন্নত মানের টুথ-কালারড (দাঁতের রঙের) কম্পোজিট রেজিন ব্যবহার করে মাত্র এক ভিজিটেই আপনার দাঁতকে নিখুঁত ও প্রাকৃতিক রূপ দেন। কেন কম্পোজিট ভিনিয়ার্সের জন্য স্মাইল ডেন্টাল কেয়ারকে বেছে নেবেন? - এক ভিজিটেই সমাধান: একাধিক অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা ছাড়াই পান সুন্দর হাসি। - সাশ্রয়ী মূল্য: পোরসেলিন ভিনিয়ারের তুলনায় এটি অনেক বেশি সাশ্রয়ী। - দাঁতের কোনো ক্ষতি হয় না: দাঁতের এনামেল কাটার প্রয়োজন হয় না বললেই চলে, ফলে প্রাকৃতিক দাঁত সুরক্ষিত থাকে। - বিশেষজ্ঞ ডেন্টিস্ট: আমাদের প্রতিটি শাখায় অভিজ্ঞ ডেন্টিস্টদের মাধ্যমে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।
১. ভিনিয়ার করার প্রথম ৪৮ ঘণ্টা দাগ তৈরি করে এমন খাবার বা পানীয় (যেমন- চা, কফি, হলুদ যুক্ত খাবার) এড়িয়ে চলুন। ২. সামনের দাঁত দিয়ে শক্ত কিছু (যেমন- বরফ, বাদাম, শক্ত ক্যান্ডি বা সুপারি) চাবানো থেকে বিরত থাকুন। ৩. নিয়মিত দিনে দু'বার দাঁত ব্রাশ করুন এবং ফ্লস ব্যবহার করুন। ৪. ভিনিয়ারের চমক ধরে রাখতে প্রতি ৬ মাস অন্তর স্মাইল ডেন্টাল কেয়ারে এসে স্কেলিং ও পলিশিং করিয়ে নিন।

সঠিক যত্ন এবং নিয়মিত চেকআপ করালে একটি কম্পোজিট ভিনিয়ার সাধারণত ৮ থেকে ১০ বছর বা তারও বেশি সময় টেকসই হয়।
একেবারেই না। এটি একটি ব্যথামুক্ত চিকিৎসা। সাধারণত দাঁতের কোনো অংশ কাটার প্রয়োজন হয় না বলে লোকাল অ্যানেস্থেসিয়া বা অবশ করার ইনজেকশন দেওয়ারও দরকার পড়ে না।
হ্যাঁ! সামনের দাঁতের মাঝের ফাঁকা বা গ্যাপ বন্ধ করার জন্য কম্পোজিট ভিনিয়ার অত্যন্ত দ্রুত এবং কার্যকর একটি পদ্ধতি, যার জন্য কোনো আঁকাবাঁকা দাঁতের ক্লিপ বা ব্রেসেস পরার প্রয়োজন হয় না।
এই চিকিৎসা সম্পর্কে আপনার মতামত জানান
Instant smile makeover at an affordable price.